হেলথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার সকালে ২০১৪-১৫ অর্থবছরে চলমান উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্প শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আজমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন মাহবুবুল হক, লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম প্রমুখ। ক্যাম্পে উপকারভোগী প্রায় ২৫০ জন গর্ভবতী ও প্রসূতি মা অংশ নেন। রাজবাড়ী প্রতিনিধি|