হেলথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী কমিউনিটি হেলথ ক্যাম্প গতকাল শনিবার শেষ হয়েছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে ৪ হাজার ১১ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক তানভিরা চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কোষাধ্যক্ষ মো. সাহাব উদ্দিন, ইউনিলিভারের ওয়েল ফেয়ার অ্যান্ড অফিস সার্ভিসেস সুরজিৎ বড়ুয়া, ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।