হেলথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ১২৬ জন মা ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের জন্য চার দিনব্যাপী হেলথ ক্যাম্প কার্যক্রমের উদ্বোধনী দিনে এই সেবা দেওয়া হয়। গতকাল দুপুরে খালিশপুর সংরক্ষিত মহিলা কাউন্সিলরের কার্যালয়ে যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। ৪ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।