হেলথ ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুমিল্লার খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় গতকাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় নগরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারে এ ক্যাম্প বসে। চার ঘণ্টায় দেশের ১৪ জন বিশেষজ্ঞ চিকিত্সক ১৫০ জন রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র দেন। চিকিত্সকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, যুগ্ম মহাসচিব রশিদ-ই-মাহবুব ও ইব্রাহিম জেনারেল হাসপাতাল মিরপুরের কনসালট্যান্ট মৌসুমী মরিয়ম সুলতানা। হাসপাতালের পরিচালক ও বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।