হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক
ঢাকার বস্তিগুলোতে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পরিচালিত একটি কর্মসূচির জন্য প্রথম গ্লোবাল জিএসকে ও সেভ দ্য চিলড্রেন ‘হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। পুরস্কারটির আর্থিক মূল্যমান ১০ লাখ মার্কিন ডলার।
সিয়েরা লিওনের ফ্রিটাউন বস্তিগুলোতে বাংলাদেশে পরিচালিত ‘মানসী’র আদলে একটি পরীক্ষামূলক প্রকল্প পরিচালনার জন্য পুরস্কারের অর্থমূল্যের বাইরে ব্র্যাক আরও তিন লাখ মার্কিন ডলার পাবে।
জিএসকে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কী করতে পারি, এই উদ্ভাবনী প্রকল্পটি তারই প্রমাণ এবং এই প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে এর স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা আনন্দিত। প্রকল্পটি বাংলাদেশে মা ও শিশুর জীবন রক্ষা করেছে এবং সিয়েরা লিওনে মানুষের জীবন বদলে দিতে সহায়ক।’
—বিজ্ঞপ্তি।