হেলপার ট্রাকচালক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আটজন। আহত ব্যক্তিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মেহেরপুর-গাংনী সড়কের কাথুলীর উজলপুর সাহাজিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সবজিবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত যান—নছিমন জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বালুবাহী ট্রাকের (ঢাকা-মেট্রো ট ১৬-৪৬৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসীর অভিযোগ, ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই কাথুলী লিটন (৩৪) নিহত হন। পরে গুরুতর আহত মনোহরপুর গ্রামের সাবেদুলকে (৩৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।