হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিন জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হেলাল উদ্দিন ও মো. নাজিম উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক পদে যোগদান করেছেন।হেলাল উদ্দিন ১৯৮৫ সালে জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২৭ বছরে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক ছাত্র হেলাল উদ্দিন পটুয়াখালীর বাউফল উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।অন্যদিকে, নাজিম উদ্দিন ১৯৮৪ সালে জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে যোগদান করেন। ২৮ বছরে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপনাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছেন। তিনি ঢাকার গুলশানের বাড্ডার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। বিজ্ঞপ্তি।