হেলাল খানকে আদালতের সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগে চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে তাঁর স্ত্রী উমা খান আদালতে নালিশি মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে হেলাল খানকে আগামী ৩ জানুয়ারি হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সংগীতশিল্পী উমা খান আজ বৃহস্পতিবার তাঁর স্বামীর বিরুদ্ধে এ মামলাটি করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম অমিত কুমার দে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় উমা খানের জবানবন্দি নিয়ে হেলাল খানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, হেলাল খান ৭ ডিসেম্বর তাঁর স্ত্রীর কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ টাকা) যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় তাঁকে মারধরও করেন।