হেলাল হাফিজের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে নিজের লেখা বই উপহার দেন কবি হেলাল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ নুজহাত চৌধুরী  l ছবি: ফোকাস বাংলা

চোখের অসুখ গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কবির সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা তাঁর চিকিৎসার এই দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ নুজহাত চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। হেলাল হাফিজ সাক্ষাতে প্রধানমন্ত্রীকে নিজের কবিতা আবৃত্তি করে শোনান এবং তাঁর দুটি কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে এবং কবিতা ৭১ উপহার দেন।

কবির চিকিৎসকদের একটি সূত্র জানায়, গ্লুকোমায় আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সী কবি হেলাল হাফিজের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্য চোখটির অবস্থাও সংকটাপন্ন।