হেলি র‌্যাপলিং প্রশিক্ষণ শেষ করলেন ৫ নারী সেনাসদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর নারী সদস্যদের র‌্যাপলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কম্ব্যাট লোডসহ হেলিকপ্টার থেকে অবতরণ প্রশিক্ষণ। সম্প্রতি রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
ছবি: আইএসপিআর

প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা র‌্যাপলিং-এর মাধ্যমে সম্পূর্ণ কমব্যাট লোডসহ হেলিকপ্টার থেকে অবতরণ প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। সম্প্রতি রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বপ্রস্তুতি হিসেবে ব্যানব্যাট-৮-এর ফিমেল এনগেজমেন্ট টিম (FET) লিডার ক্যাপ্টেন ইয়াসফিনের নেতৃত্বে ৪ জন নারী সৈনিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৫ জন নারী সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন।

সেনাবাহিনীর নারী সদস্যদের র‌্যাপলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কম্ব্যাট লোডসহ হেলিকপ্টার থেকে অবতরণ প্রশিক্ষণ। সম্প্রতি রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
ছবি: আইএসপিআর

এই কঠোর অনুশীলন বাংলাদেশ সেনাবাহিনীর এবং নারী শান্তিরক্ষীদের জন্য এক নতুন দিকের সূচনা করল, যা আগামী দিনগুলোতে জাতিসংঘের মহিলা শান্তিরক্ষীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অস্থিতিশীল পরিস্থিতিতে নারী সেনাসদস্যদের শান্তিরক্ষী হিসেবে পাঠানোর মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার মেইন স্ট্রিমিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৮ সালের জানুয়ারি থেকে পদাতিক ব্যাটালিয়নে ‘ফিমেল এনগেজমেন্ট টিম’ অন্তর্ভুক্ত করতে শুরু করেছে, যা বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে আরও কার্যকর এবং ফলপ্রসূ করতে বিশেষ ভূমিকা রাখছে।