হেলিকন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার হেলিকন প্যাকেজিং বিডি লিমিটেড নামের একটি কারখানা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে কারখানাটিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকেরা গতকাল সকালেও কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। কিন্তু পুলিশ ও ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা মূল ফটক থেকে তাঁদের বিদায় করে দেন। পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফসিউর রহমান বলেন, ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা গত শনিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ বৈঠকে বসে। কিন্তু এই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কর্তৃপক্ষ শনিবার রাতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে তা সম্ভব হয়নি।