প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় এলেন পিরোজপুর-১ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার ভাড়া করা একটি হেলিকপ্টারে আসেন তিনি। সাংসদের সফরসঙ্গী ছিলেন পরিবেশ ও বনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মহিউদ্দিন মহারাজ।