হেলিকপ্টারে চড়ে কেন্দ্রে গেলেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দুটি ভোটকেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা হেলিকপ্টারে চড়ে কেন্দ্রে গেছেন। কেন্দ্র দুটি দুর্গম অঞ্চলে হওয়ায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, জেলার চারটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু পরে দুটি কেন্দ্রের কর্মকর্তাদের হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়। কেন্দ্র দুটি হলো লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। অপর কেন্দ্রটি হচ্ছে দীঘিনালার নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শওকত ওসমান জানান, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
দীঘিনালার ইউএনও ফজলুল করিম জানান, নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রের পাশে বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন।