হেলিকপ্টারে বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে চড়ে গিয়ে নববধূ ইমানাহার রুমাকে বরণ করে নিয়ে এলেন যুক্তরাজ্যপ্রবাসী বর মো. ইউসুফ। মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার এই বিয়ে অনুষ্ঠিত হয়। সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের বাড়ি থেকে বর হেলিকপ্টারে চড়ে দুপুরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা সোয়া তিনটার দিকে কনেকে নিয়ে বাড়ির উদ্দেশে উড়াল দেন।