হেলিকপ্টারের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার (এমডি৬০০এন) জরুরি অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটির পেছনের অংশ ভেঙে যায়। হেলিকপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে পাইলটসহ ছয় আরোহী আহত হন।আহত ব্যক্তিরা হলেন: মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মেয়ে ও প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা মোস্তফা, আরেক পরিচালক আবুল কালাম, নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল, ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান কাজী সাফায়েত হোসেন, হেলিকপ্টারের পাইলট স্কোয়াড্রন লিডার (অব.) গুলজার হোসেন ও মেজর (অব.) শফিকুল ইসলাম।রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানা থেকে হেলিকপ্টারটি আরোহীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পৌনে চারটার দিকে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াপাড়া এলাকার আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ধানখেতে জরুরি অবতরণ করতে গিয়ে হেলিকপ্টারের পেছনের অংশ ও পাখা ভেঙে যায়। হেলিকপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে দুজন পাইলট ও চার আরোহী আহত হন।