হেল্প লাইন মাল্টিপারপাসের পরিচালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হেল্প লাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক ও তাঁর দুই মেয়েসহ সাতজনের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। কদমতলীর বাসিন্দা ও গ্রাহক মো. আবুল বাশার গত মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন হেল্প লাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মো. মোবারক হোসেন, তাঁর মেয়ে পরিচালক শাহনাজ আক্তার ও মুন্নী আক্তার এবং নিম্মি।এদিকে হেল্প লাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে সমবায় আইন বহির্ভূত কার্যক্রম চালানোর অভিযোগে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন কেরানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা। ওই সুপারিশের দুই দিন পর ২২ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী কাঁচাবাজার এলাকার কার্যক্রম বন্ধ রেখে লাপাত্তা হন হেল্প লাইনের পরিচালক ও কর্মকর্তারা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ওই প্রতিষ্ঠানের গ্রাহক ও মাঠকর্মীদের পক্ষে গ্রাহক আবুল বাশার ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।প্রতিষ্ঠানটির ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মনিরা আক্তার বলেন, ‘২০০৯ সালের ১৯ জানুয়ারি হেল্প লাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিকে নিবন্ধন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রথম ও দ্বিতীয় বছর বেশ ভালোই চলছিল। কিন্তু তৃতীয় বছরে প্রতিষ্ঠানটি নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়নি। সমবায় আইন বহির্ভূত কার্যক্রম চালানোর অভিযোগে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ২০ ফেব্রুয়ারি জেলা সমবায় কার্যালয়ে একটি সুপারিশ প্রতিবেদন পাঠানো হয়েছে।’