প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফএম রেডিও ঢাকা এফএম ব্লাড হেল্পলাইনের আনুষ্ঠানিক যাত্রা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এই রেডিওর শ্রোতাদের স্বেচ্ছায় রক্তাদানে উৎসাহিত করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। রেডিওর পরিচালক (অপারেশন) মাকসুদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুষ্ঠানিক যাত্রার আগেই অনেক শ্রোতা নিজেদের স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে হেল্পলাইনে তালিকাভুক্ত করেছেন। বিজ্ঞপ্তি|