হোটেল আগ্রাবাদের ঈদ অফার
ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য হোটেল আগ্রাবাদ দিচ্ছে এক্সক্লুসিভ ঈদ অফার। এসবের মধ্যে রয়েছে দুজনের জন্য এক্সিকিউটিভ ডিলাক্স ক্যাটাগরি রুমে দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা। এই প্যাকেজের দাম দেড় হাজার টাকা। এ ছাড়া রয়েছে ‘এক্সক্লুসিভ উইকঅ্যান্ড অফার’ ও ‘মনসুন ব্যাংকোয়েট অফার’।
‘এক্সক্লুসিভ উইক অ্যান্ড অফার’ এ থাকছে দুজনের জন্য চার হাজার ৭৪০ টাকায় এক্সিকিউটিভ ডিলাক্স কক্ষে এক রাত থাকা ও বুফে ব্রেকফার্স্ট, জিম ও সুইমিংপুল সুবিধা। প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার যেকোনো দিন এই অফার উপভোগ করা যাবে।
এ ছাড়া বিয়ে, কনফারেন্স, সেমিনার ও জন্মদিনের পার্টির জন্য রয়েছে ‘মনসুন ব্যাংকোয়েট অফার’। সর্বনিম্ন ২০০ জনের অনুষ্ঠানের জন্য হল ভাড়া সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি থাকছে যুগল–এর জন্য এক্সিকিউটিভ ডিলাক্স রুমে এক রাত ফ্রি থাকা, বুফে ব্রেকফার্স্ট ও অন্যান্য সুবিধা।
এই অফার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত ফোনে (০১৭৬৬-৬৬৫২০১) জানা যাবে। বিজ্ঞপ্তি।