হোটেল কর্মচারীকে হত্যার দায়ে পর্যটকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় এক হোটেল কর্মচারীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. সোলায়মান (৩৫) নামের এক পর্যটককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।
নিহত মো. আল আমিন (১৮) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মংলা পোর্ট পৌরসভার আবদুল হাই সড়কে অবস্থিত আবাসিক হোটেল সিঙ্গাপুরে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী বলেন, ২০০৭ সালের ৫ আগস্ট মো. সোলায়মান নামের এক পর্যটক সাত-আটজনকে সঙ্গে নিয়ে সুন্দরবনে ঘুরতে আসেন। ৭ আগস্ট গভীর রাতে সোলায়মান হোটেলের কক্ষে কর্মচারী আল আমিনকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করেন এবং হোটেলের আলমারি ভেঙে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
পরদিন হোটেলের ব্যবস্থাপক মোসলেম উদ্দিন হাওলাদার সোলায়মানসহ পাঁচজনের বিরুদ্ধে মংলা থানায় হত্যা মামলা করেন।