হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে হোটেলটির একটি কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের
গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তাঁর বাবার নাম মৃত হাফিজ উদ্দিন।
এ ঘটনায় জাহাঙ্গীর আলমের স্ত্রী সীমা মতিঝিল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।