হোটেল পেনিনসুলার ১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সেবার ১০ বছর পূর্ণ করল চার তারকা হোটেল পেনিনসুলা। ভবিষ্যতেও সেবার মান অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম বিমানবন্দরের কাছাকাছি একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার পেনিনসুলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা আরশাদ, মহাব্যবস্থাপক মুস্তাক লুহার উপস্থিত ছিলেন।