হোটেল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নগরের খানজাহান আলী সড়কের ‘শেরাটন’ আবাসিক হোটেলটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোটেলটি সিলগালা করে দেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা সুলতানার নেতৃত্বে আদালত অভিযান চালান। এ সময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চার তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাঁদের এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে এ ধরনের একাধিক অভিযোগ ওঠায় আদালত হোটেলটিও সিলগালা করে দেন। এর আগে এটি ‘হোটেল সুফি’ নামে পরিচালিত হতো। কিন্তু অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বারবার পুলিশের অভিযানে চরম বিতর্কিত হওয়ায় মালিকপক্ষ নাম পরিবর্তন করে ‘শেরাটন’ দিয়ে পুনরায় চালু করে।