প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর-১ ও কল্যাণপুর নতুন বাজার এলাকার দুটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ডিএনসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হোটেল দুটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অভিযানকালে স্থানীয় সরকার আইন ২০০৯-এর আওতায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও কতগুলো প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বিজ্ঞপ্তি