হোটেলে ইলিশ রান্না, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ মাছ রান্না করে বিক্রির অভিযোগে গতকাল শনিবার দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারের একটি হোটেলের মালিক কাজী শুকুর ও ঢাকাগামী শরীয়তপুর-২ লঞ্চের ক্যানটিনের মালিক রুবেল শেখকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। কাজী শুকুরকে এক হাজার ও রুবেল শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে রান্না করা ইলিশ এতিমখানায় দেওয়া হয়। একই দিন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৮ হাজার মিটার জাল জব্দ করা হয়। সেগুলো পোড়ানো হয়।