হোমনা উপজেলা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ এ স্লোগান নিয়ে গতকাল বুধবার থেকে ছয় দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হোমনা উপজেলা ২-১ গোলে দাউদকান্দি উপজেলাকে হারিয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হোমনা উপজেলা দলের খেলোয়াড় সুমন। দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।