হোলসিম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোলসিম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর তিন পর্ব ও মেগা পর্বের লটারির ড্রয়ে পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাতীয় মহিলা দলের ক্রিকেটার সাথীরা জাকির জেসী। এ সময় উপস্থিত ছিলেন হোলসিমের ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান (মানবসম্পদ ও প্রশাসন), চিফ ফিন্যান্সিয়াল অফিসার অচিন্ত্য পাল, ভাইস প্রেসিডেন্ট পারভীন সুলতানা (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), মহাব্যবস্থাপক রিফাত রহমান (বিক্রয়), মহাব্যবস্থাপক শংকর রায় (ব্যবসা উন্নয়ন), সহকারী ব্যবস্থাপক তৌসিফ ইসলাম (ব্র্যান্ড) ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, মহাব্যবস্থাপক মো. জসীমউদ্দিন (হিসাব), উপমহাব্যবস্থাপক আহসানুল বাশার, বিজ্ঞাপন ব্যবস্থাপক হুমায়ুন কবীর, ক্যাটাগরি ব্যবস্থাপক মঞ্জুর হোসাইন (বিজ্ঞাপন), বিজ্ঞাপন নির্বাহী মাসুদুজ্জামান শুভ্র ও প্রচিত বিজ্ঞাপনী সংস্থার সিইও এ বি এম মাহবুবুর রহমান।
মেগা পর্বের প্রথম পুরস্কার গাড়ি বিজয়ী চট্টগ্রাম নগরের চকবাজার ডিসি রোডের তাহের কলোনির রাজীব চক্রবর্তীসহ তিন পর্ব ও মেগা পর্বের অন্য বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।