হোসনি দালানে হামলা মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনি দালানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনাটি ঘটে। হামলায় সাজ্জাদ হোসেন নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ১০০ জনেরও বেশি। আজ রোববার দুপুরে এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।

আরও পড়ুন: