হোসনে আরা জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনে আরা জাহান
হোসনে আরা জাহান

মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হোসনে আরা জাহান (৬৩) গত বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি কলেজ মাঠ এবং বাদ আসর শ্রীপুর উপজেলার কমলাপুর কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এম আর খানের স্ত্রী।