হোয়াইট হাউসের সামনে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশে বসবাসরত বাংলাদেশি হিন্দুরা। গত রোববার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের পর ওবামাকে দেওয়া একটি স্মারকলিপিতে তাঁরা এ আহ্বান জানান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা হোয়াইট হাউসের সামনে ওই বিক্ষোভের আয়োজন করে। সেখানে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বন্ধে এবং এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপে ঘাটতি আছে।
প্রেসিডেন্ট ওবামাকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি আপনি একজন মহান সংবেদনশীল মানুষ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশা আপনি বিবেচনা করবেন। আপনার প্রতি আমাদের অনুরোধ, যদি সম্ভব হয় বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি আপনার দেশের পরবর্তী প্রশাসনকে আপনি অবহিত করে যাবেন।’