হেয়ার রোডে কালো সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপথে রোগী নিয়ে স্বজনের এই বিড়ম্বনার কারণটা বড় অদ্ভুত৷ খুলনা থেকে গতকাল রোগী নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে আসছিলেন তাঁরা৷ সন্ধ্যায় হেয়ার রোডে এসে যানজটে আটকা পড়লে দ্রুত উল্টোপথেই যাওয়ার চেষ্টা করেন৷ চালকের জানা ছিল না এই পথে সম্প্রতি গতিরোধক বসানো হয়েছে৷ ট্রাফিক পুলিশও সতর্ক করেনি তাঁকে৷ গতিরোধক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের চারটি চাকাই ফুটো হয়ে যায়৷ বাধ্য হয়ে রোগীকে রাস্তায় নামিয়েই শুশ্রূষা করছেন স্বজন l ইউসুফ সা’দ

খুলনা থেকে তাঁরা আসছিলেন ঢাকার পঙ্গু হাসপাতালে, অ্যাম্বুলেন্সে করে৷ ঢাকায় পেঁৗছাতেই সন্ধ্যা নেমে এল৷ হেয়ার রোডে ঢুকেই আটকে গেলেন যানজটে৷ দীর্ঘ যানজট রোগীর শারীরিক যন্ত্রণা যেন আরও বাড়িয়ে দিল৷ উিদ্বগ্ন স্বজনদের পরামর্শে চালক দ্রুত হাসপাতালে পেঁৗছাতে উল্টো পথে হোটেল রূপসী বাংলা মোড়ের দিকে এগোলেন৷ কিন্তু গতকালের সন্ধ্যাটি যে তাঁদের জন্য এতটা নিকষ কালো হয়ে উঠবে, তা তাঁরা ভাবতেও পারেননি৷ কিছু দূর এগোতেই সড়কটিতে সম্প্রতি বসানো প্রতিরোধযন্ত্রে অ্যাম্বুলেন্সের চারটি চাকাই ফুটো হয়ে গেল৷

চাকা ফুটো হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স
চাকা ফুটো হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স

আরেকটি অ্যাম্বুলেন্স জোগাড় হওয়ার আগ পর্যন্ত যন্ত্রণাকাতর ওই রোগী ও তাঁর স্বজনদের রাস্তায় পোহাতে হয় চরম দুর্ভোগ৷ এর মধ্যে একবার রোগীকে বেদনানাশক ইনজেকশনও দিতে হয়৷
উল্টো পথে যানবাহন চলাচল ঠেকাতে গত সপ্তাহে হেয়ার রোডে ওই প্রতিরোধযন্ত্র (ডিভাইস) বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ৷ যন্ত্রটি উদ্বোধনের সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের জানানো হলে যানজটের সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷

চাকা ফুটো হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ রাস্তায় অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকে৷ একপর্যায়ে রোগী অসুস্থবোধ করলে তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয় l ছবি: প্রথম আলো
চাকা ফুটো হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ রাস্তায় অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকে৷ একপর্যায়ে রোগী অসুস্থবোধ করলে তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয় l ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, হেয়ার রোডে বসানো ওই প্রতিরোধযন্ত্র অতিক্রম করার সময় অ্যাম্বুলেন্সের চারটি চাকাই ফুটো হয়ে যায়৷ বিকল অ্যাম্বুলেন্সটি সড়কের প্রায় মাঝখানে অাটকে থাকে কিছুক্ষণ৷ পরে পুলিশ অন্যদের সহযোগিতায় অ্যম্বুলেন্সটি ঠেলে সড়কের একপাশে নিয়ে যায়৷ অ্যাম্বুলেন্সে থাকা মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত রোগী রিংকু ফরাজী কাতরাচ্ছিলেন৷ সঙ্গে থাকা উদ্বিগ্ন ভাই, খালা ও এক আত্মীয় বুঝতে পারছিলেন না কী করবেন৷ কারও সহযোগিতাও পাচ্ছিলেন না৷ একপর্যায়ে তাঁরা রিংকু ফরাজীকে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নামিয়ে ফুটপাতে আনেন৷ যন্ত্রণা কমাতে সঙ্গী আত্মীয় তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেন৷ প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি অ্যাম্বুলেন্স জোগাড় করে তাঁরা রোগীকে নিয়ে আবার পঙ্গু হাসপাতালের দিকে রওনা দেন৷
বিকল অ্যাম্বুলেন্সের চালক সোহেল রানা জানান, রাজধানীর পথঘাটও তিনি ঠিকমতো চেনেন না৷ রোগীর ভাইয়ের কথামতো তিনি উল্টো পথ ধরে হাসপাতালে যাচ্ছিলেন৷ সড়কে চাকা ফুটো করার যন্ত্র বসানো হয়েছে, তা তিনি জানতেন না৷
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, জরুরি সেবা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে৷ তবে তা পুলিশকে আগে জানাতে হবে৷