হোঁচট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোঁচট খেয়ে মাথায় আঘাত পেয়ে আজ সোমবার সকালে মো. ইদ্রিস মোল্লা (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিসের চাচাতো ভাই ও প্রতিবেশী মো. আলী মোল্লার ভাষ্য, আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির আঙিনা থেকে গরু নিয়ে কোরবানি দিতে যাচ্ছিলেন ইদ্রিস। এ সময় গরুর দড়ির সঙ্গে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এতে ইদ্রিস মাথায় প্রচণ্ড আঘাত পান।

মো. আলী মোল্লার দেওয়া তথ্যমতে, ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কেউচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।