হোটেল কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশালে মো. হাসান নামের এক হোটেল কর্মচারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হাসানের চাচাতো ভাই মো. মারুফ জানান, হাসান শাহবাগে একটি খাবারের হোটেলে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে বংশালে সোহাগ হোটেলের পেছনে তাঁদের মেসে যান। কিছুক্ষণ পর বমি করতে শুরু করলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসান জানান, তিনি ইঁদুর মারার বিষ খেয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।