হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বৃষ্টি (২৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে বৃষ্টির কথিত স্বামী আরিফ পলাতক।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ বিক্রমপুর আবাসিক হোটেলের ব্যবস্থাপক মোকলেসকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের আগে মোকলেস প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার আরিফ ও বৃষ্টি নাম বলে দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ৩৯ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে নাশতা আনার কথা বলে আরিফ হোটেল থেকে বের হন। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তিনি কক্ষে খোঁজ করতে যান। দেখেন কক্ষের খাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বৃষ্টির মৃতদেহ পড়ে আছে। এরপর তিনি পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।