হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর আল মদীনা আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে হোটেলের নিবন্ধনে মো. হেলাল (২৫) নাম দিয়ে ওই যুবক হোটেলে উঠেছিলেন।
পুলিশ জানায়, গতকাল সকালে মহাখালী এলাকার রাস্তার ওপর হোটেল আল মদীনার ৪৯ নম্বর কক্ষের চাবি কুড়িয়ে পান এক পথচারী। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই পথচারী বনানী পুলিশ বক্সে চাবিটি জমা দেন। পরে বেলা ১১টার দিকে মহাখালীর আমতলীতে অবস্থিত হোটেলটির কর্তৃপক্ষের সাহায্যে কক্ষটির তালা খুলে হাত-পা বাঁধা অবস্থায় হেলালের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় নিহত যুবকের পরনে লুঙ্গি আর গেঞ্জি ছিল বলে জানা যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে জানান, হোটেলের নিবন্ধন বইয়ের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী, নাম মো. হেলাল। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।