হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার, স্ত্রীসহ তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরের সদর রোডের উকিলপট্টি এলাকার আবাসিক হোটেল প্রিন্স টাওয়ারের একটি কক্ষ থেকে গত রোববার রাত তিনটার দিকে আল মামুন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে কক্ষে অবস্থানরত তাঁর স্ত্রী নাসরিন (১৯), হোটেলের ব্যবস্থাপক বাদশা মিয়া ও পরিচারক সুমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬২ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোনের সেট উদ্ধার করে পুলিশ।নাসরিন সাংবাদিকদের জানান, ছয় মাস আগে আল মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। রাতে তাঁর স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের ধারণা, মামুনকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।জানা গেছে, আল মামুন পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টের মহরার এবং নাসরিন বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামের মজিবর গাজীর মেয়ে।