হোটেল নুরজাহানে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লা সিটি করপোরেশনের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থিত থ্রিস্টার হোটেল নুরজাহানের অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত বুধবার রাত ১০টায় ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাখরাবাদ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে যাওয়া বাখরাবাদের নিজস্ব গ্যাস পাইপলাইন থেকে দুই ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস চুরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল হোটেল নুরজাহান কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার রাতে বাখরাবাদের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী, র্যা ব ও পুলিশ গিয়ে ওই হোটেলে অভিযান চালান। এরপর গ্যাস চুরির বিষয়টি ধরা পড়ে। পরে বাখরাবাদ কর্তৃপক্ষ ওই সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।