হোটেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে একটি আবাসিক হোটেলে মাদক কেনাবেচা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে পৌর মেয়র লিয়াকত আলী সরকার সেটি বন্ধ করেছেন। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হোটেলটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শওকত হোসেন বলেন, শহরের অবসর মোড় এলাকায় জনতা ব্যাংক-সংলগ্ন নিউ অতিথি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলছিল। গত রমজান মাসে এসব অভিযোগে হোটেলটি বন্ধ করা হয়। ঈদের পরে আবারও হোটেলটি চালু হয়ে পূর্বের মতো মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ শুরু হয়। এলাকাবাসীর অভিযোগে গত বৃহস্পতিবার হোটেলটি আবারও বন্ধ করা হয়।