হোটেল ব্যবস্থাপকসহ ছয়জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষণের ঘটনায় হোটেলের ব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে গতকাল শুক্রবার নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন।
গত বুধবার দিবাগত রাতে নগরের সোনাদিঘীর মোড়ের ‘ভাই ভাই আবাসিক হোটেলে’ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এক অটোরিকশাচালক কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই আটোচালকও রাতে ওই হোটেলে ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাঁকেও আটক করেছে।
গত বৃহস্পতিবার মেয়েটির শরীরের অস্ত্রোপচার করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। গতকাল সকালে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আনা হয়। ওসিসির পরিদর্শক নাজমা খানম গতকাল বলেন, মেয়েটির সুস্থ হতে অনেক সময় লাগবে।