হোটেল-রেস্তোরাঁয় বড়দিনের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বড়দিন। এ উপলক্ষে নগরের তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। রঙিন ঝালর, কাগজের তারা, ফুল, সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রিসহ নানা অনুষঙ্গে আনা হয়েছে উৎসবের আমেজ।
র্যা ডিসন ব্লু: বড়দিন উদ্যাপনে প্রতিবারের মতো এবারও নগরের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লু চিটাগাং বেভিউতে রয়েছে জমকালো সব আয়োজন। পুরো হোটেল সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও নানা ধরনের উপকরণ দিয়ে। সান্তা ক্লজও তৈরি অতিথিদের বরণ করে নিতে। বিশেষ এ দিনের জন্য থাকছে গিংগারব্রেড হাউস, মজাদার বিস্কুট, নানা ধরনের চকলেট ও কেকসহ নানা ধরনের খাবার। বড়দিন উপলক্ষে রাতে বিশেষ বুফে খাবারের আয়োজন রয়েছে। এতে থাকবে এক শ পদের খাবার। বুুফের এই আয়োজনে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে ভ্যাট ও সার্ভিস চার্জসহ ২ হাজার ৯৫০ টাকা।
ওয়েলপার্ক: এবারও নানা আয়োজন রয়েছে জিইসি এলাকার ওয়েলপার্ক রেসিডেন্স। হোটেলের ভেতরটা সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং নানা রঙের বাতি দিয়ে। শুধু তা-ই নয়, এখানে সান্তা ক্লজ উপস্থিত থাকবেন তাঁর উপহার ভরা ব্যাগ নিয়ে। শিশু অতিথিদের হাতে তুলে দেওয়া হবে এসব উপহারের ব্যাগ। এ হোটেলের মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ও রুফটপ বারবিকিউতে রয়েছে বিশেষ মুখরোচক খাবারের সব আয়োজন।
হোটেল আগ্রাবাদ: নগরের হোটেল আগ্রাবাদও সেজেছে রঙিন সাজে। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হোটেলে সান্তা ক্লজ বাচ্চাদের উপহার দেবে। আর রাতে হোটেলের নিচতলার সিনেমান রেস্তোরাঁয় রয়েছে বড়দিন উপলক্ষে বিশেষ রাতের খাবারের আয়োজন। এখানে রয়েছে জনপ্রতি ১ হাজার ৬০০ ও ১ হাজার ৭০০ টাকার দুটি প্যাকেজ।
পেনিনসুলা: জিইসি এলাকার হোটেল পেনিনসুলার রেস্তোরাঁয় থাকছে দুপুর ও রাতের বিশেষ খাবারের আয়োজন। ১০০ পদের খাবার দিয়ে রয়েছে দুপুরে ব্যুফে খাওয়ার সুযোগ। এতে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে ভ্যাট ও সার্ভিস চার্জসহ ২ হাজার টাকা। আর রাতে ১২০ পদের ব্যুফে খাবারের আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে ভ্যাট ও সার্ভিস চার্জসহ ২ হাজার ৫০০ টাকা। আগে থেকে খাবারের আয়োজনে অংশ নিতে বুকিং দিলে ছাড় পাওয়া যাবে ২০ শতাংশ।