হোটেল শ্রমিকদের দাবি আদায়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাঁটাই বন্ধ ও উৎসব বোনাস প্রদানসহ হোটেলশিল্পে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসনের সঙ্গে হোটেল শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গাজীপুরের হোটেলশিল্পে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের পক্ষে জাতীয় হোটেল রেস্তোরাঁ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহীন রেজা খান তাঁদের দাবিগুলো তুলে ধরেন।শাহীন রেজা খান বলেন, হোটেল শ্রমিকদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। ফলে মালিকপক্ষ ইচ্ছামতো ছাঁটাই করে। তাঁদের কোনো উৎসব বোনাস দেওয়া হয় না। তাঁরা সবক্ষেত্রেই অবহেলার শিকার। তাই ২০০৯ সালে সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।সভায় গাজীপুরের এনডিসি সাজিদ আনোয়ারকে আহ্বায়ক করে হোটেল শ্রমিকদের দাবিদাওয়া সমাধানে সাত সদস্যের একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এনডিসি সাজিদ আনোয়ার জানান, সভায় হোটেল শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনা সাপেক্ষে ২৯ রোজার মধ্যে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁদের বাকি দাবিদাওয়া নিয়ে ঈদের পর আলোচনা করা হবে।