হোটেলে অভিযান, ৭১ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭১ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের প্রত্যেককে এক মাস করে দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে ৪১ জন নারী ও ৩০ জন পুরুষ।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, এক মাস আগে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় হোটেলটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসিফ ইমতয়িাজ। কিন্তু হোটেল–সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধান ফটকের পরিবর্তে পেছনের দরজা দিয়ে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন।

আশরাফুল আলম আরও বলেন, দণ্ডবিধির ২৯১ ধারায় গণ–উপদ্রব সৃষ্টি ও নিষেধাজ্ঞা অমান্য করায় এ শাস্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোররাত পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সাংসদ দিদারুল আলমও উপস্থিত ছিলেন।