হোটেলে দুই নারী-পুরুষের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
chattagong
chattagong

চট্টগ্রাম নগরের অলংকার মোড়ের একটি আবাসিক হোটেলের কক্ষে আজ শনিবার সকালে এক নারী ও একজন পুরুষের লাশ পাওয়া গেছে। পুরুষের লাশটি পাওয়া যায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায়। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দুটি উদ্ধার করা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। মৃত দুজনের নাম আজেদা বেগম (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)।

এ ব্যাপারে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক প্রথম আলো ডটকমকে বলেন, অলংকার মোড়ের নিউ গোল্ডেন সিটি হোটেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সাইফুল ও আজেদা একটি কক্ষ ভাড়া নেন। আজ সকাল ১০টা পর্যন্ত তাঁদের কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে দেখতে পায় সাইফুল ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। আজেদার নিথর দেহ পড়ে আছে নিচে। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।উপপরিদর্শক ফজলুল হক জানান, আজেদা বেগমের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তাঁর ঠিকানা লেখা আছে চট্টগ্রামের পাহাড়তলী। তবে হোটেলের খাতায় ঠিকানা দেওয়া হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের।