হোমনায় আহত বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় আবুল হোসেন ওরফে হাছন আলী (৮৫) নামের এক বৃদ্ধ আহত হওয়ার সাত দিন পর মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
আবুল হোসেনের পরিবার ও হোমনা থানার পুলিশ সূত্রে জানা গেছে, আবুল ৮ আগস্ট বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরের দিন সকালে গ্রামের উত্তর পাশে ফসলি জমি থেকে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করেন পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিরা। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।