হোমনায় মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি। গত শুক্রবার ও গতকাল শনিবার থেকে দল দুটি ফরম বিক্রি শুরু করে। এ পর্যন্ত আওয়ামী লীগ চারটি মনোনয়নপত্র বিক্রি করলেও বিএনপির কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি।
হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান বলেন, গত শুক্র ও শনিবার আওয়ামী লীগের চারটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন ও অর্থসম্পাদক মোবারক হোসেন ফরমগুলো কিনেছেন।
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, ‘গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছি। এখনো কোনো ফরম বিক্রি হয় নাই।’