হোমনায় আ. লীগের মেয়র প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নজরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল বলেন, আচরণবিধি লঙ্ঘন করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নৌকা প্রতীক ও ভোটার স্লিপ তৈরির দায়ে এই জরিমানা করা হয়।