প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় নানা কার্যক্রমের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিমানের ২৬১তম জন্মোৎসব ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০১৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে খুলনা হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আহসান। উপস্থিত ছিলেন কাউন্সিলর শমসের আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এন এম শামীমুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন এম এম মাসুদ মাহমুদ।