হোমিওপ্যাথি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হলো। www.homoeopathicboardbd.org ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাবে।এবার কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষে মোট ১৩ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৭৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় গতকাল দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের কাছে বোর্ডের ৪৪টি কলেজের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফল হস্তান্তরের সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, বোর্ডের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আলী আজম উপস্থিত ছিলেন।