হোলি আর্টিজান প্রাঙ্গণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ জুলাই। দুই বছর আগে গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ। সেদিন রাতে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারান দেশি-বিদেশি ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন ইতালির নাগরিক, সাতজন জাপানের ও একজন ভারতের। বাকি তিনজন বাংলাদেশি। তাঁদের স্মরণে গত বছরের মতো এ বছরেও হোলি আর্টিজান প্রাঙ্গণে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ছবিগুলো সকালের।

নারকীয় সেই হত্যাকাণ্ডের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি।

হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকেরা।

সেদিন নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন ইতালির নাগরিক নাদিয়া বেনেদিত্তি।

জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি দূর থেকে শ্রদ্ধা জানাচ্ছেন দুই তরুণী।

হোলি আর্টিজানের কর্মচারী জাকির হোসেন ওই রাতে পালাতে গিয়ে আহত হন। পরে হাসপাতালে মারা যান। আজ শ্রদ্ধা জানাতে আসেন তাঁর মা মাকসুদা বেগম।

ফুলে ফুলে ছেয়ে গেছে বাড়ির প্রাঙ্গণে তৈরি করা অস্থায়ী বেদি।

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গুলশানের আজাদ মসজিদ এলাকায় তৈরি করা হয়েছে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্য।