হোলি উৎসবে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রওনক
মো. রওনক

পুরান ঢাকায় হোলি খেলা থেকে ডেকে নিয়ে কলেজছাত্র মো. রওনককে (১৭) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার বদরুল হাসান। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নিহত রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার (১ মার্চ) হোলি উপলক্ষে দুপুরে ভিক্টোরিয়া পার্ক গলিতে রং নিয়ে খেলছিল রওনক ও তাঁর বন্ধুরা। এ সময় অজ্ঞাত কয়েক যুবক রওনককে ডেকে নিয়ে লাঠি দিয়ে পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বেলা দেড়টার দিকে রওনককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত ছিল। ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাতের জখম ছিল একটি। জখম থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।