হোল্ডিং ট্যাক্স অদায়ের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের ওপর দেওয়া ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন উচ্চ আদালত। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি জনৈক আলী আকবর প্রামাণিক ও অন্যান্যরা হাইকোর্টে একটি রিট করেন। ওই দিনই সিটি করপোরেশন ট্যাক্সেশন রুলস ১৯৮৬-এর ২০ ও ২১ নম্বর বিধির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত। পরে রাজশাহী সিটি করপোরেশন ওই রিট পিটিশনের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। উভয় পক্ষের শুনানি শেষে গত রোববার হাইকোর্ট আগের দেওয়া আদেশ স্থগিত ঘোষণা করেন। ফলে রাজশাহী সিটি করপোরেশন হোল্ডিং কর আদায় বা নির্ধারণে আর কোনো বাধা রইল না। এখন রাজশাহী নগরের নাগরিকেরা হোল্ডিং খোলা বা হোল্ডিং কর পরিশোধ করতে পারবেন।